Skip to Main Content

দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগ : ভর্তির শর্তাবলী

ভর্তির শর্তাবলী

অভিভাবকদের জন্য

০১. অভিভাবকগণ সামর্থানুযায়ী গুনাহমুক্ত জীবন-যাপনে অভ্যস্ত হবেন।

০২. ঘরে ও কর্মস্থলে গুনাহের কোনো আসবাব (ডিস, টিভি, গান, সিনেমা ইত্যাদি) রাখবেন না।

০৩. মাদরাসায় থাকা অবস্থায় কখনো কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করবে না; করলে মোবাইল ভাঙা হবে, জরিমানা করা হবে, এবং একবছরের খরচ দিয়ে ছাত্র নিয়ে যাবেন।

০৪. দয়াকরে মাদরাসার শিক্ষক/স্টাফ সকলের সাথে সদাচরণ করবেন, কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে উপাধ্যক্ষকে জানাবেন।

০৫. মাদরাসার বাহির থেকে আপনার সন্তান হারিয়ে গেলে মাদরাসাকে দায়ী করবেন না।

০৬. একাডেমিক টাইম/(সকাল ০৮:৩০— দুপর ০২:৫০) ও রিডিং টাইমে/(বিকাল ০৪:১৫—আছর এবং মাগরিব— রাত ১১:০০) কোনো অভিভাবক ছাত্রের সাথে দেখা করতে আসবেন না।

০৭. ছাত্রের হাতে কোনো টাকা দিবেন না। ০১৩৩৬-২৩৩২৪৪ (বিকাশ এজেন্ট) এই নম্বর ছাড়া দোকান, শিক্ষক বা অন্য কোনো নম্বরে টাকা পাঠাবেন না।

০৮. প্রতি মাসের নির্ধারিত ফি চলতি মাসের ৫-১০ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করবেন; অন্যথায় ছাত্র, ক্লাসে বসতে পারবে না।

০৯. মাদরাসায় কখনো মহিলা অভিভাবক আসবেন না।

১০. বিভিন্ন অন্যায়—অপরাধের জন্য মাদরাসায় এসে আপনার সন্তানকে শাষন ও সংশোধন করবেন এবং নির্ধারিত সদকা অফিসে পরিশোধ করবেন।

১১. যে কোনো বন্ধের পর খোলার দিন অনুপস্থিত থাকলে দিন প্রতি ২০০০/- (দুই হাজার টাকা) করে সদকায়ে লাযেমা অফিসে জমা দিবেন।

১২. পাঁচ ওয়াক্ত নামাযের পর আপনার সন্তান, শিক্ষক ও মাদরাসার জন্য দোয়া করবেন।

বি. দ্র. বছরের মাঝখানে প্রতিষ্ঠান ত্যাগ করতে চাইলে অথবা বহিস্কার করা হলে; (দাখিল বা আলিম ছাত্র হলে কেন্দ্রিয় পরিক্ষার শেষ তারিখ পর্যন্ত) বছরের বাকি মাসসমূহের বেতন এবং বকেয়া (যদি থাকে) পরিশোধ করে তারপর নিয়ে যাবেন।

ছাত্রদের জন্য

০১. ছাত্ররা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাআতের (ছারছিনা শরীফ মাসলাকের) অনুসারী হবে।

০২. অত্র মাদরাসায় অধ্যয়নকালে কোনো রাজনৈতিক সংগঠন বা অঙ্গ সংগঠনের সাথে জড়িত থাকবে না।

০৩. যেকোনো সমস্যা ক্লাসটিচার বা ম্যানেজমেন্ট অফিসে জানাবে।

০৪. মাদরাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোনো সমিতি, সংস্থা বা প্রতিষ্ঠানের সদস্য হবে না।

০৫. মাদরাসা ও নিজের সবধরণের আসবাবপত্র যথানিয়মে হেফাজত করবে। পরিচ্ছন্ন ও পরিপাটি রাখবে।

০৬. কেন্দ্রীয় পরীক্ষার পর এ প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যেতে হলে মাদরাসার ধার্যকৃত ফি আদায় করবে।

০৭. কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ব্যক্তিগতভাবে ইলেকট্রিক ডিভাইস (ল্যাপটপ, কম্পিউটার, ওয়াটার হিটার, আয়রন মেশিন ও শর্ট লাইন ইত্যাদি) ব্যবহার করবে না

০৮. মোবাইল পাওয়া গেলে সাথে সাথে ভাঙা হবে এবং সাদাকায়ে লাযেমা (জরিমানা) অফিসে জমা দিতে হবে।

০৯. কর্তৃপক্ষ যাকে যে স্থানে সিট দেবে তাই মেনে নিবে। যে কোনো সময় বিনা কারণে সিট পরিবর্তন করা হবে।

১০. বাধ্যতামূলকভাবে নামাযের জামাত, পাগড়ী ব্যবহার, যিকির, তাসবীহ, তাহলীল, মিলাদ—কিয়াম, দোয়া, টয়লেট টিস্যু ও মিসওয়াক ইত্যাদি সুন্নাত তরীকা যথারীতি অনুশীলন করবে।

১১. স্থানীয় কোনো লোকজনের সাথে বিশেষ ধরনের সম্পর্ক, লেনদেন অথবা দোকান থেকে বাকীতে ক্রয়-বিক্রয় করবে না।

১২. সিলেবাসের বাইরে কোনো পুস্তক-পত্রিকা পড়া বা কেনা যাবে না।

১৩. কেনো ছাত্রের কাছ থেকে ঋণ বা খাবার গ্রহণ করা এবং কোনো ছাত্রকে ঋণ বা খাবার দেয়া যাবে না।

১৪. ছাত্রাবাসে নির্ধারিত রুটিন অনুযায়ী সকল কাজ সম্পন্ন করবে।

১৫. বিনা অনুমতিতে প্রতিষ্ঠান ত্যাগ করলে অথবা সময়মত মাদরাসায় না আসলে দিন প্রতি ২০০০/- টাকা সদকায়ে লাযেমা (জরিমানা) অফিসে জমা দিবে।

১৬. সাদা জামা-পাজামা পরিধান করবে। কোনো রঙিন জামা পরিধান করবে না। তিনটি লুঙ্গি, দুইটি গেঞ্জি, দুইটি টুপি ও তিন সেট পোষাক এর বেশি কোনো জামা কাপড় রাখবে না।

১৭. মাদরাসা কর্তৃপক্ষের সকল নির্দেশ মেনে চলবে।

১৮. উপরোক্ত কোনো নিয়ম লঙ্ঘন করলে কর্তৃপক্ষ বহিস্কার করে দিবেন।

CK_BOX_BUTTON